শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“জাতীয় পাট দিবস” উপলক্ষ্যে- সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্য নিয়ে এ দিবসটি উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৬ মার্চ-২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তিনি তার বক্তব্যে পাটের ঐতিহ্য, অর্থনৈতিক গুরুত্ব, পাটচাষে কৃষকদের আরও উৎসাহিত করার প্রয়োজনীয়তা কথা তুলে ধরেন। এবংপাটের ব্যবহার সম্প্রসারণ করে পরিবেশ বান্ধব সামগ্রী সহজলভ্য করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এর প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, পরিদর্শক পাট সিরাজগঞ্জের মো. রফিকুল ইসলাম। এ সময় র‍্যালি ও আলোচনা সভায়- সিরাজগঞ্জ সদর উপজেলার পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা -মো. মাইদুল ইসলাম লুলু সহ অন্যান্যরা, পাটচাষী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০