শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জুলাই কন্যা সুরভী অবশেষে কারাগার থেকে মুক্ত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : অবশেষে কারামুক্ত হলেন আলোচিত জুলাই ‍যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন, সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল।

তিনি জানান, দুপুরে আদালতের দেয়া দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুইদিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

এরআগে জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তদন্ত ছাড়াই তাকে রিমাণ্ডে পাঠানোর ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলের ব্যাপক ক্ষোভের পর সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ দিকে সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও প্রতারনামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি প্রতারক নাইমুর রহমান দূর্জয় ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।

সুরভীর প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপাক ড. আসিফ নজরুল জানান, তিনি (সুরভী) ন্যায় বিচার পাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০