শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরনে কৃষকদের মাঝে বীজ ধান,সার, কীটনাশক,সাইনবোর্ড বিতরণ

Download Photocard

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি :

কৃষি যান্ত্রিকীকরন জোরদার ও আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধায়নে নতুন ৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রযুক্তি গ্রাম কিসামত এবং ফুলবাড়ী গ্রামের ১৭ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

বিতরনের সময় উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল-এর প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম এবং বৈজ্ঞানিক সহকারী মো: আনিসুর রহমান। এই সময় কার্যালয়ের প্রধান ড. মসউদ ইকবাল প্রযুক্তি গ্রামের কৃষকদের কৃষি যন্ত্রপাতির সুফল সম্পর্কে অবহিত করেন এবং বলেন ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তীতে কার্যালয়ের বৈজ্ঞানিক ও কারিগরী কর্মকর্তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ব্যবহার পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পরীক্ষণ স্থাপনের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০