শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত  

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জঃ

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ক্রিকেট কার্নিভালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব  ১২ বছরের ৩২ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়।

বিসিবির সিরাজগঞ্জ জেলা ক্রিকেট প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্ববধানে ১০ ওভারে দুই ইনিংসের খেলায় পর্যায়ক্রমে ৩২ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নিয়ে ক্রিকেট উৎসবে মেতে ওঠে।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২ জন ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়দের হাতে ক্রেস্ট  তুলে দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান। 
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম, বিসিবির ক্রিকেট প্রশিক্ষক আবদুল্লাহ আল মামুন,ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ, শারীরিক শিক্ষক মোখলেসুর রহমান, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ সহ প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । 
১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০