শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলায় বাস চলাচল শুরু উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গভাবে বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাণীশংকৈল ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে ও জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান,বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,জেলা রাজ–৮৮ শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা। সভায় বক্তারা জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাস চলাচলের ভূমিকার তথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন পর জেলা ও উপজেলার মধ্যে নিয়মিত বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্তে ঠাকুরগাঁও জেলা ও সংশ্লিষ্ট উপজেলাগুলোতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণমাত্রায় বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস”চালুরও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং যাত্রীসেবায় আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মোমিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০