শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ঠাকুরগাঁওয়ে এজাহারনামীয় আসামি গ্রেফতার

Download Photocard

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সৌলা দোকাচি এলাকায় গুভাউন ঘরের রক্ষিত পিঁয়াজ ও রসুনের বীজ চুরির ঘটনায় ২টি মামলার এজাহারনামীয় আসামি নাসিরুল ইসলাম (৪৫) গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বটতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শ‌ওকত আলী সরকার ।

থানা সূত্রে জানা যায়– গত ৪ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের সৌলা দোগাছির মতিউর রহমানের বাড়ির গুডাউন থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

অজ্ঞাত দুষ্কৃতকারীরা গুডাউনের কেচি গেট ও সাটার কেটে ১৫০০ কেজি পিঁয়াজের বীজ ও ২০০০ কেজি রসুন বীজ ও নগদ অর্থসহ সর্বমোট পাঁচ লাখ ৬৭ হাজার টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই মালিক মতিউর রহমান বাদী হয়ে গত ১০ জুন বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে পর্যালোচনা করে এবং প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০