শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

Download Photocard

পিয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ হাসান নামে এক শিক্ষক মহেন্দ্র গাড়ির সাথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে |

জানা যায় মৃত শরিফ হাসান সকালে বনগাঁও বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে আসার সময় বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ইট বাহী মহেন্দ্র গাড়িকে সাইড দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি । নিহত শরিফ হাসান বনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অ: ওয়াইজুল ইসলামের ছেলে।তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরীফ হাসান গত ১-২-২৩ চাকুরিতে প্রথম যোগদান করেন।শরিফ হাসান এক সন্তানের জনক । দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এই দূঘটনার সংবাদ পেয়ে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ছুটে যান ঘটনা স্হলে নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। ঘাতক পালিয়ে যাওয়ার সময় মহেন্দ্র গাড়ি ও চালাককে জনতা আটক করে।

পরবর্তীতে হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল দ্রুত ফোর্স ঘটনাস্থলে পৌঁছান। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে,আইনী কার্যক্রম প্রকৃিয়াধীন।
প্রধান শিক্ষক, ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনি জানান, আজ বিদ্যালয়ে গ্রীষ্মকাল ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি হবে। ছাত্রছাত্রীদের উৎসাহে স্কুলে বনভোজনের আয়োজন ছিলো। এই আনন্দের দিনে সকল ছাত্রছাত্রীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি অসাধারণ উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক একজন ছিলেন । শেষ কর্মদিবসে বনভোজনের আসলো না, আমাদের মাঝ থেকে আমরা একজন ভালো মানুষকে হারালাম ।বর্তমানে এলাকা সহ পরিবারটিতে শোকের মাতম বইছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০