শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে জড়িত যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

Download Photocard

নজরুল ইসলাম ::
সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে নির্যাতনের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী দলের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফকে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা।

নির্যাতনের এক পর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তার ফেসবুক পেজ “তাড়াশ অপরাধ নামা”-তে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফের লিখিত অভিযোগের পর তদন্ত শেষে আমরা মামলা গ্রহণ করেছি। মামলার নম্বর ০২/২৫ (তাড়াশ)। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০