তানোর রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নির্বাচনী রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীতি প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দীনের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ, কচুয়া, দমদমা, মাদারিপুর, মালশিরা, ছাঐড়, হাতিশাইল এলাকায় স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রচারনা করতে দেখাগেছে।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজাুনর রহমান মিজান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক ছাত্র নেতা আব্দুল মালেক, কামারগাঁ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুবনেতা অরন্য কুসুম, যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দীন মুন্সী,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, বিএনপি নেতা জাকির হোসেন জুয়েল, বিএনপিনেতা খলিলুর রহমান খলিল, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাহিনুর নবী ডায়মন্ড, দপ্তর সম্পাদক ডা. হাফিজুর রহমান, বিএনপি নেতা সুলতান মাস্টার, সাইদুর রহমান সহ অনেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেল অব.শরিফ উদ্দিন ধানের শীষ প্রতীকে ভোটের প্রচারণা ও ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন তারা।






