শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন : মিনু 

Download Photocard

রাজশাহী প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।

মিজানুর রহমান মিনু বলেন, শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ছিল অগ্রগামী। 

আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি ইফতার ও দোয়া মাহফিল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারেক রহমানের সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দু:খ, কষ্ট ও বেদনায় থাকেন তখন সারাদেশের মানুষও কষ্টে থাকেন। তিনি হাসলে দেশের মানুষও হাসেন।

আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে। খালেদা জিয়াকে গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী উপাধি দিয়েছে মানুষ।

তিনি আরও বলেন, আওয়ামী দু:শাসনের সময় যারা নেতৃত্বে থেকে মারামারি, গোলাগুলি, চাঁদাবাজি ও হত্যার মতো ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে দলে নেয়া হবে না।

আমাদের দলের লোকজন এসব কর্মকাণ্ডের সাথে থাকবে বলে বিশ্বাস করিনা। যদি থাকে তাহলে আইনের কাছে সৌপর্দ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, বিএনপির নেতা-কর্মীদের দল ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। 

এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল মতিন ও ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। সভাপতিত্ব করেন আব্দুল খালেক ও সঞ্চালনায় ছিলেন শহিদুল ইসলাম শহীদ।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০