শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সোমবার বিকালে সিরাজগঞ্জে জেলা ছাত্র দলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও কলেজ থেকে ছাত্র দল ও বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।
পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল,সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন,সদর উপজেলা ছাত্র দলের সভাপতি ইকবাল হোসেন জীবন, সাধারণ সম্পাদক অমর ফারুক, পৌর ছাত্র দলের আহ্বায়ক জুবায়ের হোসেন সুমন প্রমুখ।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি মাটি ফেটে কিম্বা আকাশ থেকে হঠাৎ নেমে আসেনি, শত আন্দোলন সংগ্রাম, ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। গণআন্দোলন গণঅভ্যুত্থানে পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অতীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নিঃশেষ করা জন্য অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, বিপ্লবী জনতা ধৈর্য ধারণ করেছে, তারা জেগে উঠেছে, বিএনপির বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্র প্রিয় সংগ্রামী জনগণ সদাজাগ্রত।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০