শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তাসকিনের বোলিংয়ে প্রথম সেশন বাংলাদেশের

Download Photocard

স্পোর্টস ডেক্স : পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ২৩ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ২ উইকেট নেন তাসকিন।

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে সাবধানী শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস। ১৩ ওভারে ২৪ রান তোলেন তারা।

১৪তম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙ্গেন তাসকিন। ব্র্যাথওয়েটকে লেগ বিফোর আউট করেন তাসকিন। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ দলনেতা। ৩৮ বলে ৪ রান করেন তিনি।

ব্র্যাথওয়েটের আউটে ক্রিজে এসে তাসকিনের দ্বিতীয় শিকার হন কেসি কার্টি। ১৬তম ওভারে তাসকিনের বলে মিড উইকেটে তাইজুল ইসলামকে ক্যাচ দেন কার্টি। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কার্টি।

তাসকিনের জোড়া আঘাতে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলকে চাপমুক্ত করতে তৃতীয় উইকেটে ৪৩ বলে অবিচ্ছিন্ন ২৫ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যান লুইস ও কাভেম হজ।

লুইস ৫টি চারে ৭২ বলে ৩৬ এবং হজ ১টি বাউন্ডারিতে ২০ বলে ১০ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ৬ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। ৮ ওভার করে বল করেও উইকেটের দেখা পাননি অন্য দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ১ ওভার হাত ঘুড়িয়ে মেডেন নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০