শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দাদনপুরে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সেলিম রেজা রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ জেলার দাদনপুর গ্রামে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন হিলফুল ফুজুল ফাউন্ডেশন–এর উদ্যোগে এক ভাবগম্ভীর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরতে এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম, সভাপতি, হিলফুল ফুজুল ফাউন্ডেশন (দাদনপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, সলঙ্গা থানা সেক্রেটারী এবং আল আমিন, হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারী। এছাড়াও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি, সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র গ্রামের মুরুব্বি ও বিপুল সংখ্যক যুবসমাজ।
ইফতার পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, আত্মসংযম, ধৈর্য ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবসেবারও মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

ইফতার মাহফিলে ৫নং ওয়ার্ড শিবিরের সভাপতি জিহাদ রানা তারুণ্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইসলামিক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, যুবসমাজই একটি জাতির মূল শক্তি। তরুণরা যদি নৈতিকতা, সততা ও দ্বীনের আদর্শকে আঁকড়ে ধরে, তবে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এই মাসের শিক্ষা শুধু রোজার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সারা বছর জীবনে বাস্তবায়ন করতে হবে। নামাজ, কুরআন তিলাওয়াত এবং সুন্নাহ অনুসরণের মাধ্যমে একজন তরুণ নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
জিহাদ রানা তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানান—মাদক, অসামাজিক কার্যকলাপ ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে। তিনি বলেন, ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা দেয়। তাই ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই হওয়া উচিত একজন সচেতন মুসলিম তরুণের অঙ্গীকার।
তার বক্তব্যে তিনি ঐক্য, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বলেন, “নিজেকে বদলাতে পারলেই সমাজ

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, হিলফুল ফুজুল ফাউন্ডেশন সবসময় সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আহ্বান জানান।পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০