শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা অপরিহার্য :  অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্রঃ
দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা অপরিহার্য স্কাউটসের মাধ্যমে পরিকল্পিত জীবন প্রতিষ্ঠা করা যায়। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় আরো বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জেলা পর্যায়ে গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্কাউটদের সেবাদান কর্মসূচি। এসব সেবার কথা মানুষ সর্বদাই শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছেন সিরাজগঞ্জ পৌর শহরের সার্কেট হাউজ  মিলনায়তন হলরুমে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় দিনব্যাপী জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরও বলেন, বিভিন্ন স্তরবিশিষ্ট ট্রেনিংয়ের মাধ্যমে স্কাউটদেরকে আত্মমর্যাদাস¤পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।
বুধবার (১৮ জুন ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের সার্কেট হাউজ  মিলনায়তন হলরুমে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় দিনব্যাপী জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ,  প্রার্থনা সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে  জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপটি
সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস  সিরাজগঞ্জ ও পাবনা  সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপের উদ্বোধন করেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সহ-সভাপতি গনপতিরায়।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ( গবেষণা ও মূল্যায়ন ও অএ কোর্সের কোর্স পরিচালক মোঃ শহিদুল ইসলাম।  ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি)  
এসময়ে  উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তরের ( গবেষণা ও মূল্যায়ন উপকমিটির যুগ্ম- আহবায়ক রিফাত আফসানা,  বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তরের ( ( সংগঠন ও গবেষণা মূল্যায়ন উপপরিচালক লতিফ উদ্দীন, আহম্মদ, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম। প্রমুখ।
ওয়ার্কশপ অনুষ্ঠানে  সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে স্কাউট কমিশনার ও স্কাউটস সম্পাদক ও ইউনিট লিডারগণ এবং সিরাজগঞ্জ জেলার সকল স্কাউটস সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০