শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের- মাওলানা রফিকুল ইসলাম খান

Download Photocard

 

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই। অভাব হলো সৎ নেতৃত্বের। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে এই দেশ সোনার দেশে পরিণত হবে।


মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের একটি হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চায়। দেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত। আগামীতে আধুনিক, মানবিক ও উন্নত দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই জাতীয় ঐক্যের ভিত্তি হবে ইসলাম। দেশের সব ইসলামি দল ও ইসলামি চিন্তার মানুষদের সমন্বয়ে আগামীর ভবিষ্যতে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ গঠন করা হবে।
জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, হাজী আহম্মেদ আলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা আহমাদুল্লাহ সিরাজীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০