শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ মহাদেবপুরে অল্প পানি সেচে অধিক ধান উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Download Photocard

নওগাঁ জেলা প্রতিনিধি: এস এ উজ্জলঃ

নওগাঁর মহাদেবপুর বোরো ধান চাষে লাভজনক ও পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পত্নীতলা উপজেলার নকুচা উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক মো: মোছাদ্দেক রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার, মাঠ কর্মকর্তা আইয়ুব আলী, কৃষক রাশেদুল ইসলাম প্রমুখ।

জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে সেচের পানি ব্যবহারের দক্ষতা, ফসলের উৎপাদনশীলতা,গ্রীণ হাউজ গ্যাসের উৎপাদন কমানো এবং পতিত জমির বব্যহার বৃদ্ধি করা, কৃষি উদ্যোক্তা বৃদ্ধিকরনের মাধ্যমে নারী ও যুবকের ক্ষমতায়ন করা, ভেলু চেইন শক্তিশালীকরণ এবং রপ্তানী প্রসারে স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বোরো ধান চাষে লাভজনক পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এইচএসবিসি ব্যাংকের আর্থিক সহায়তায় ও সাফ বাংলাদেশ এর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচারাল এডভান্সমেন্ট ইন বারিন্দ (ক্যাব) প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ডাসকো ফাউন্ডেশন।

মাঠ দিবসে এ প্রকল্পের ফলাফলে দেখা যায় পানি সাশ্রয়ী এডব্লিউডি ব্যবহারের ফলে এই বোরো মৌসুমে ধানের জমিতে ৩-৫ টি সেচ কম লেগেছে আবার বিঘায় প্রতি ১.৫-২ মণ ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০