শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Download Photocard

নওগাঁ : জেলার বদলগাছীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। 

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সনদ, ক্রেস্ট ও চেক দেওয়া হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধদপ্তরের রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুজার গিফারী প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০