শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় দুর্গন্ধের কারণ খুজতে গিয়ে ভাই বোনের মৃত দেহ উদ্ধার

Download Photocard

রায়হান, সাপাহার নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় ছড়িয়ে পড়া দূর্গন্ধে অতিষ্ট প্রতিবেশীরা দূর্গন্ধ আসছে কোথা থেকে সেটি জানতে গিয়ে দেখতে পান ঘরের ভেতর ভাই ও বোনের অর্ধগলিত মৃতদেহ। সাথে সাথে ঘটনাটি থানা পুলিশ কে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক রিপোর্ট অন্তে ভাই-বোনের দুটি মৃতদেহ উদ্ধার করেন। নওগাঁর পোরশা থানা পুলিশ গত সোমবার সকাল ৮টারদিকে পোরশা উপজেলার পূর্ববাড়ি গ্রামে থেকে ভাই-বোন দুজনের মৃতদেহ উদ্ধার করেন। নিহত দুই ভাই বোন হলেন, পোরশা উপজেলার পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরু (৫৪) ও মেয়ে রেজিয়া বেগম (৫৭)। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই একই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করে আসছিলেন। কিছুদিন যাবত তাদের বাড়ির লোকজন বাড়ি থেকে বাহীরে যাতায়াত দেখতে পাচ্ছিল না। এছাড়া বাড়ীর মূল দরজায় বাহির থেকে তালা লাগানো ছিলো। ঘটনার দিন সকালে ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস খুলে দেখতে পান রেজিয়া’র মৃতদেহ দরজার কাছেই উপুর অবস্থায় মেঝেতে পড়ে আছে। ঘটনাটি পোরশা থানা পুলিশে জানালে। প্রথমে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার পর ঘটনাটি উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে পরবর্তীতে পিবিআই এবং সিআইডি’র নেতৃত্বে পোরশা থানা পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে রেজিয়া খাতুনের মৃতদেহ মেঝেতে উপুর অবস্থায় এবং তার ভাই নূর মোহাম্মদের মৃতদেহ তার শয়ন কক্ষে পড়ে থাকতে দেখতে পান। তাদের দুই ভাই ও বোনের মৃত্যু রহস্যজনক বলেই মন্তব্য স্থানিয়দের।
এব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। যেহতি ময়না তদন্ত করা হয়েছে এজন্য ময়না তদেন্তর রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানিয়ে তিনি আরো বলেন, তারা নিজেদের বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। নূর মোহাম্মদ কিছুটা মানষিক ভারসাম্যহীন হলেও বোন রেজিয়া বেগম সুস্থ ছিলেন। গত কয়েক দিন থেকে এলাকাবাসী তাদের দেখতে পায়নি। দূর্গন্ধ ছড়ানোর পর প্রতিবেশীরা গিয়ে তাদের মৃতদেহ দেখে থানায় সংবাদ দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০