শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নতুন যমুনা রেল সেতুর পরীক্ষামূলক কাজ সম্পন্ন,ট্রেন চলবে জানুয়ারিতে

Download Photocard

নিজস্ব প্রতিবেদক : যমুনা নদীর উপর ডাবল লাইনের ডুয়েল গেজ রেলওয়ে সেতুর পরীক্ষামূলক কাজ আজ সম্পন্ন হয়েছে। এ সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বাসসকে বলেন, দুটি ডাবল ইঞ্জিনের ট্রেনের পরীক্ষামূলক চলাচল গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক ট্রেনের শুরুতে ঘণ্টায় গতি ছিল ১০ কিলোমিটার, পরে ঘণ্টায় ট্রেনের গতি ছিল ২০ এবং ৪০ কিলোমিটার। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ৪.৮ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম রেলওয়ে সেতুটি নির্মিত হয়েছে। জাইকা দিয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা, বাকি টাকা এসেছে বাংলাদেশ সরকারের (জিওবি) তহবিল থেকে।  

প্রকল্প সুত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পের জন্য নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। কিন্তু প্রথমে সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।

১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। বর্তমানে যমুনা সেতু দিয়ে ২০ কিলোমিটার গতিতে প্রতিদিন প্রায় ৩৮ টি ট্রেন চলাচল করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০