শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সাংবাদিকতা ও গণমাধ্যমের জগতে নতুন সম্ভাবনার আলো নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক গণমাধ্যম “এশিয়া পোস্ট”।

সোমবার (১১ মে ২০২৬ ) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্টের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: রানা আহমেদ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মো: আব্দুস সাত্তার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন,দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হামিদ খান, প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণ, যুগ্ম -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু এবং সাংগঠনিক সম্পাদক রহমত আলী।

বক্তারা বলেন,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট অচিরেই গণমানুষের আস্থা অর্জন করবে। সমাজের নানা অসঙ্গতি,দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ গণমাধ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বক্তারা আশা প্রকাশ করেন। এশিয়া পোস্ট সবসময় সত্যের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে বলে আমরা বিশ্বাস করি ।

উল্লেখ্য:অনুষ্ঠান ঘিরে পুরো প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিবৃন্দ ফিতা কেটে ও কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন। এসময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।নতুন এ পথচলায় এশিয়া পোস্ট সত্য, ন্যায় ও মানুষের কণ্ঠস্বর হয়ে গণমাধ্যম জগতে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০