শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নবনির্বাচিত ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ও সহ সম্পাদকের সঙ্গে বগুড়া এম-ট্যাবের সৌজন্য সাক্ষাৎ

Download Photocard

বগুড়া প্রতিনিধি :
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং ডা. মোঃ মোসলেউদ্দিন হায়দার রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই আনন্দঘন মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
মোঃ রিপন বিশ্বাস (তন্ময়) – সাধারণ সম্পাদক,
মোঃ আরমান হোসেন (ডলার) – সাংগঠনিক সম্পাদক,
মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু) – দপ্তর সম্পাদক,
এছাড়া সদস্যবৃন্দ মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এম-ট্যাব নেতৃবৃন্দ নবনির্বাচিত উপদেষ্টা ও সহ সম্পাদকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে ড্যাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সাফল্য কামনা করেন।

এসময় তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের দিকনির্দেশনায় ড্যাব আজ শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে।

মহান আল্লাহ পাক নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন—এই দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০