শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাটোরে উৎপাদিত আমের ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

নাটোর প্রতিনিধি: নাটোরে  গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ পরবর্তী ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৪ মে ২০২৬) বেলা ১১টায় নাটোর চেম্বার ভবনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ। 

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের ড. মো. জহুরুল ইসলাম।

কর্মশালার উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. শামীম ইকবাল এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক তৌফিকুল আলম।

কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের সপ্তম বৃহত্তম আম উৎপাদনকারি দেশ বাংলাদেশ। দেশের চাহিদার অধিক আম দেশে উৎপাদন হচ্ছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে গুণগতমানের আম উৎপাদন করা হলে অভ্যন্তরীণ বাজারে আমের নায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। পাশাপাশি বিদেশে রপ্তানী করাও সহজ হবে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহন করে আম চাষী ও ব্যবসায়ীরা লাভবান হতে পারেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০