শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নির্বাচন যত দেরি হবে, পানি তত ঘোলা হবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন যত দেরি হবে, পানি তত ঘোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু)। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমাদের মুক্তি এসেছে। তবে এখনো পরিপূর্ণভাবে মুক্তি আসেনি। বাংলাদেশের মানুষ গত ১৮ বছর তাঁদের ভোট দিতে পারেননি। তাঁদের মনোনীত, নির্বাচিত সরকার গঠন করতে পারেননি। আজকে গণ-অভ্যুত্থানের প্রায় সাত মাস পেরিয়ে আট মাসে পড়েছে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। নির্বাচন যত দেরি হবে, পানি তত ঘোলা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আজকে ইসলামের নাম করে, তৌহিদি জনতার নাম করে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এতে কিন্তু কারও লাভ হবে না। যারা ইসলামের জন্য জান দিতে চাইছে, তাদেরও লাভ হবে না।’

বিএনপির কর্মসূচির বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘রাষ্ট্র মেরামতে আমরা ৩১ দফা দিয়েছি। এখানে আমরা পরিষ্কার বলেছি, ক্ষমতায় গেলে কী কী করব।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিমের (রিপন) সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম (ময়ূন), সদস্য আবদুল মুকিত প্রমুখ।

ইফতার মাহফিলে জেলার সাত উপজেলার বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০