শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে আইনজীবী ফোরামের ত্যাগীদের বাদ দিয়ে ব্যাক্তি স্বার্থে গ্যাজেট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন 

Download Photocard

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে জেলা জজ শীপের আইনজীবী ফোরামের সদস্য এবং ত্যাগীদের বাদ দিয়ে ব্যাক্তি স্বার্থে হওয়া গ্যাজেট বাতিলের জন্য সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার (২২-এপ্রিল) জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজকদের মধ্যে এডভোকেড এম এ আব্দুল বারি বলেন, আপনারা অবগত আছেন, গত ২১ এপ্রিল একটা গ্যাজেটে পঞ্চগড় জেলা জর্জ শীপের বিভিন্ন আদালতে সরকারি কৌশলি এবং পাবলিক প্রসিকিউটর নতুন ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগটির ব্যাপারে পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং এর সদস্যবৃন্দ কেউ কিছুই জানেন না। বিগত ৫ই আগস্ট এর পরে পঞ্চগড় জেলা জজ শীপে যে সরকারি কৌশলি এবং পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছিল গতকালকের গ্যাজেটে মূল দুটি পদ পাবলিক প্রসিকিউটর ও সরকারি কৌশলি এ দুটি পদ সহ আরো কিছু পদ বাদ দিয়ে কিছু সংখ্যক নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। এই নতুন যে সকল লোকদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কৃত কিছু আইনজীবী রয়েছে। একই সাথে বিগত সময়ের যে সকল আইনজীবীরা রাজপথে কোন প্রকার ভূমিকা রাখেননি বা কোন রকম আন্দোলন সংগ্রামের সাথে জরিত ছিলেন না এবং সর্বশেষ পঞ্চগড় -১ আসনের জাতীয় নির্বাচনে তারা একটি লিফলেট পর্যন্ত দিতে যাননি তাদেরকে এখন এই গুরুত্বপূর্ণ পদ সমূহে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ ব্যাপারে আমরা যতটুকু শুনেছি পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তো জানেই না পঞ্চগড় -১ আসনের এমপি জনাব নওশাদ জমির মহোদয় উনি কিছু জানেন না। একই সাথে আমাদের পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ও মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ উনিও কিছু জানেন না। একটি নিয়োগ প্রক্রিয়া যেটি একটি বিচার বিভাগীয় নিয়োগ এই নিয়োগটি একটি খেলনা নিয়োগ হতে পারে না। বিগত সময়ে আমরা যা দেখেছি বা দ্বায়িত্ব পালন করেছি এই দ্বায়িত্বে আমাদের কতটুকু অবহেলা ছিল বা আমাদের অনিয়ম দুর্নীতি কিছু ছিল কি না এরকম কোন কিছু ব্যাখ্যা না দিয়ে সরাসরি একটি নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম এবং এই পঞ্চগড়ে কেবলমাত্র জিপি এবং পিপি শীপের সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের অন্য কোন জেলায় এখন পর্যন্ত সরানো হয়নি বা কোন রকম ব্যত্যয় হয় নি। দলীয় নেতাকর্মী বা ত্যাগীরা যারা দেশের জন্য কাজ করেছে তাদের যদি মূল্যায়ন করা না হয় তাহলে আগামীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটা হুমকির মুখে পরবে। একই সাথে আমি মনে করি এটা ত্যাগীদের জন্য অবমূল্যায়ন বটে। উপস্থিত সকলেই এই গ্যাজেট বাতিলের দাবি জানিয়েছেন। এ সময় ৫ই আগস্ট এর পর থেকে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে আসা জজ শীপের আইনজীবী  ফোরামের নেতৃবৃন্দ, সদস্য, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সাধারণ আইনজীবী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০