মোঃ মোহন মিয়া,পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেতুলিয়া স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মোঃ,হোসেন আলী (২০) নামে এক যুবক।মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে পঞ্চগড় আধুনিক জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হোসেন তেতুলিয়া উপজেলা ৪নং শালবাহান ইউনিয়নে ভেলকুগছ গ্রামের বাসিন্দা মোজাহারুল ইসলামের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ৯ মে সন্ধায় আনুমানিক ৭ টার দিকে বিষপান করেন। বিষপান দুইদিন পরে তিনি মারা যান।এলাকাবাসির দাবী দাম্পত্য জীবনের কলহের জেরে এই ঘটনা ঘটেছে।স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় সোমরাব বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এ বিষয়ে মঙ্গলবার ১২ মে বিকালে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লাইছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।






