,
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী,গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ
পঞ্চগড়ে দেবীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
সিরাজগঞ্জে রেলওয়ে কলোনি স্কুল সংলগ্ন সড়কের বেহাল দশা,বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি
সলঙ্গায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক
সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
শাহজাদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার
তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁ হাটে অবাধে বিক্রি হচ্ছে রিং ও কারেন্ট জাল
সিংড়ার চলনবিলে দেশীয়় প্রজাতি মাছের আমদানি,দিনদিন বাড়ছে চাহিদাও

পঞ্চগড়ে দেবীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

ফটোকার্ড

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ/র্ষ/ণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক। প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।
এজাহার ও মামলা সূত্রে জানা যায়,গত ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্ত।
ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, বাড়িতে ফিরে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা।

শেয়ার করুনঃ