শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা,ভাঙচুর ও লুটপাট

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৯জুন ২০২৫খ্রিঃ) সন্ধ্যারাতে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া ঠাকুরটেক এলাকার আব্দুল মান্নানের ছেলে ফরহাদের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষরা হলেন- পাইকপাড়া, ঠাকুরটেক এলাকার নুর আলম (৪০) সাবেক ইউপি সদস্য হযরত মেম্বার(৪৫) পিতা: মৃত সাহা, পলাশ(৫০), অয়ন ইসলাম(৩০) পিতা: মৃত আনিছ, মোখলেছ পিতা- মৃত মকবুল, নিরলব( ২৭), সজিব, সোহেলসহ অনেকই।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার বালু ব্যবসায়ী আব্দুল মান্নান ওই এলাকার তালিমের নিকট আট হাজার ৫’শ পান। দীর্ঘদিন পর ঠাকুরটেক মুন্তা হাজির দোকানের সামনে তালিমের সাথে মান্নানের দেখা হলে পাওনা টাকা দাবি চেয়ে বসেন। তালিম টাকা দিতে অস্বীকার করায় দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তালিম ও তাঁর ভাই নির্লবকে (২৭) সাথে নিয়ে ২৫০-৩০০ ব্যক্তি নিয়ে সাড়ে ৭ টার দিকে মান্নানের ছেলে ফরহাদের বাড়িতে হামলা চালায়। এ হামলায় বাড়িঘর ভাঙচুর, বাড়িতে থাকা ব্যক্তিদের মারধর, নগদ টাকা, গহনা ও মূল্যবান আসবাসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, গতকাল সন্ধায় আনুমানিক ৭টার দিকে হঠাৎ করে বাড়িতে কিছু লোক হামলা করে। এসময় বাড়ীতে থাকা ছেলে ফরহাদ ও তাঁর স্ত্রীকে বেধরক মারপিট করে সব লুটপাট ও ভাঙ্চুর করে নানান ভয়ভীতি দেখিয়ে যান। বাড়ীতে থাকা ঈদের আগে গরু বিক্রির ৫ লক্ষ টাকাসহ ব্যবসায়ীক ৬ থেকে ৭ লক্ষ টাকা। ব্যবহৃত সোনার ৬ ভরি গহনা, রুপা ৭ ভরি এবং দুইটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া স্টিলের গেইট, দরজা জানালা, ফ্রিজ, এসি, পানির মোটর, টেলিভিশন, ওয়ারড্রোব ঘর ও চালের টিনসহ ঘরের সকল আসবাসপত্র ভাঙচুর করে নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০