শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১

Download Photocard

পাবনা জেলা প্রতিনিধিঃ অদ্য ২০/০৪/২০২৬ খ্রি: পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহামাদ আনোয়ার জাহিদ মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মোঃ রাশিদুল ইসলামের সরাসরি নেতৃত্বে এসআই বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি চৌকস দল পাবনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে একজন আসামীকে গ্রেফতার করা হয়, অপর একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মোট ০৪ (চার)টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩ (তিন) টিন বিদেশি ২২ বোরের রিভলভার (যেগুলোতে “Made in Pakistan” লেখা রয়েছে), ২ (দুই) রাউন্ড গুলি এবং ১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। এছাড়াও একটি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অন্যান্য আলামতের মধ্যে রয়েছে।

২২ বোরের ২ (দুই) রাউন্ড তাজা গুলি

১টি Redmi Note 7 Pro মোবাইল ফোন (IMEI: 867311049173498 & 867311049173506; সিম নং:

01306324597)

১টি VIVO Y16 মোবাইল ফোন (IMEI: 869575067931692 & 869575067931684; সিম নংঃ 01311721970)

দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরীর বিভিন্ন সারঞ্জামাদি

গ্রেফতারকৃত আসামী মোঃ অলি হোসেন (২৬), পিতা: রব্বেল শেখ, মাতা: অলিফা খাতুন; ঠিকানাঃ সাং- আরিফপুর হাজিরহাট, পাবনা পৌরসভা, ০৬ নং ওয়ার্ড, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।

পলাতক আসামী মোঃ শুভ ফকির (২৫), পিতা: মোঃ সাইদুল ইসলাম ফকির, মাতা: মোছাঃ আকলিমা খাতুন; ঠিকানা: পাবনা পৌরসভা, ০৬ নং ওয়ার্ড, থানা: পাবনা সদর, জেলা: পাবনা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০