শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনা-০৩ আসনে চাটমোহর উপজেলার বিএনপি’র ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী পক্ষে নির্বাচন করার ঘোষণা দুই যুবদল নেতার

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার-০৩ আসন (ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর) এর এলাকার চাটমোহর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর কেএম আনোয়ারুল ইসলাম এর ঘোড়া প্রতীকের পক্ষ নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামলেন দুই যুবদল নেতা।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় পৌর শহরের পাঠানপাড়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারা।

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভির লিখন জুয়েল বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে ৭০,পাবনা-০৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনের ঘোষণা দেন।
এর আগে তারা বিএনপির এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষি দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর পক্ষে নির্বাচন করে আসছিলেন।

তানভির লিখন জুয়েল তার বক্তব্যে বলেন, চাটমোহরে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে আজ কে তারা দল থেকে বহিষ্কার। এই পাবনা-০৩ এলাকার আপামর সাধারণ মানুষ চায় স্থানীয় এমপি পদপ্রার্থী। বড় দুঃখের বিষয়, কেন্দ্রীয় বিএনপি কিছু মানুষের ওপর তুহিন ভাইকে (ধানের শীষের প্রার্থী) চাপিয়ে দিয়েছে। আমরা জানি, আমাদেরও দল থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কার কী করবেন, আজ আমরাই দল থেকে পদত্যাগ করলাম।

ফারুক হোসেন বলেন, বিএনপির কিছু সিন্ডিকেট আমাদের ওপর তুহিন ভাইকে চাপিয়ে দিয়েছে। তিনি আওয়ামী লীগের লোকজন নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন কে আশ্রয় দিচ্ছেন।
আমরা চাটমোহরের সাধারণ মানুষের পালস বুঝে এবং বিএনপিকে বাঁচানোর জন্য আজ এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি।
তাই স্থানীয় প্রার্থীর পক্ষে আমরা নির্বাচন করব এবং তাকে বিজয়ী ঘরে ফিরবো ইনশাল্লাহ।

এ সময় আরো বক্তব্য দেন- পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০