শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনা-০৩ আসনের ভোটারদের উদ্দেশ্যে গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজের খোলা চিঠি

Download Photocard

পাবনা জেলা প্রতিনিধিঃ ৭০,পাবনা-০৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সম্মানিত নাগরিক ও ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান সরদার আশা পারভেজ। আমার জন্ম চাটমোহরে। আমি ৭০,পাবনা-০৩ নির্বাচনী এলাকা৷ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে গণফোরাম মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী প্রতীক উদীয়মান সূর্য।
আমার পরিবার গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করে আসছে, আর আমাদের শিকড় ভাঙ্গুড়ায উপজেলায়। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা ও পারিবারিক জীবন, সব মিলিয়ে এই জনপদ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই একজন মা। আমি আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছি (বিএ,এলএলবি)। জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা করেছি এবং সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলাম। এই দীর্ঘ পথচলায় খুব কাছ থেকে দেখেছি, নারীরা কোথায় পিছিয়ে পড়ে, তরুণরা কোথায় থেমে যায় এবং সাধারণ মানুষ কীভাবে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়। একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবায়, ৭০,পাবনা-০৩ আসন থেকে এখনো পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। অথচ এই এলাকার নারীরা পরিবার, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও সমাজ পরিচালনায় নীরবে সবচেয়ে বড় দায়িত্ব বহন করে চলেছেন। আমি বিশ্বাস করি, তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের কথা তুলে ধরার জন্য এই এলাকার একজন নারীর কণ্ঠ সংসদে থাকা গুরুত্বপূর্ণ। আমার ভাবনা ও কাজের লক্ষ্য অত্যন্ত স্পষ্টঃ আমাদের এলাকা যেন সবার জন্য নিরাপদ হয়, মানুষ যেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুযোগ পায়। অবকাঠামো উন্নয়ন যেন হয় টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে, কৃষক, কারিগর ও স্থানীয় ব্যবসায়ীরা যেন সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন। নারীরা যেন আত্মনির্ভরশীল হতে পারেন, প্রবীণ নাগরিকরা যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পান। তরুণরা যেন দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পায়, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি যেন বজায় থাকে।আমি বড় কোনো নেত্রী নই। আমি এই এলাকারই একজন সাধারণ মেয়ে। অতীতে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও তেমনই পাশে থাকতে চাই ইনশাআল্লাহ।
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি আপনাদের একজন আপনজন হয়ে আপনাদের কথা শুনতে, বুঝতে এবং পাশে থাকতে চাই। এইটুকু বিশ্বাস ও সুযোগ আপনারা আমাকে দেন এই প্রত্যাশাই রাখি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের প্রতিও আমি দোয়া ও শুভ কামনা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০