শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, কুখ্যাত কিলার জাহিদ গ্রেফতার

ফটোকার্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার সহ কুখ্যাত কিলার জাহিদ কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পাবনা জেলা পুলিশের সার্বিক নির্দেশনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল প্রায় সাড়ে ৭ দিকে অভিযানটি পরিচালিত হয়।
ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোড এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের সময় ফ্ল্যাটের গেস্টরুম থেকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি কাশিপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু সরদারের ছেলে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে
দুই নলা ও এক নলা ওয়ান শুটার গান, ১২বোর কার্তুজ,
ধারালো তলোয়ার ও চাইনিজ কুড়াল, ২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং,
একটি ইলেকট্রিক ড্রিল মেশিন এবং একটি হ্যাকসো ব্লেড।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনের ১৯এ ও ১৯(ফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের আলোচিত পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, এক জনপ্রতিনিধির হাত কেটে দেওয়ার মামলা সহ একাধিক মাদক ও সহিংসতা সংক্রান্ত মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৭ জানুয়ারি ২০২৬

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০