শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ ছুফি উল্লাহ। আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে তিনি পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাবনার বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা করেন। তিনি পাবনা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)। মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), লাবিব আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, সাদিক আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল),
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০