শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি,সমাজসেবার উপকারভোগী সহ নানা শ্রেণি-পেশার মানুষ এই দিবসের র‍্যালিতে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সহ উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবা কার্যক্রম দিন দিন আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠছে।
বক্তারা আরও বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সমাজসেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে সমাজ কল্যাণমূলক কাজ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০