শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও কেমিক্যাল দিয়ে দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৮ এপ্রিল শনিবার গভীর রাতে(রাত ১২ টা থেকে রাত ৩ টা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি গ্রামে ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।
অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী ফারুক হোসেন(৪০) সিংগারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ সময় ভেজাল দুধ তৈরি উপকরণ ২০০ লিটার জেলি জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।

জানা গেছে, সিংগারি এলাকার দুধ ব্যবসায়ী ফারুক হোসেন দীর্ঘদিন যাবত গোপনে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রয় করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিয়েছেন।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাড়ি এলাকায় তার বসত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ পাওয়া যায়। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী ফারুক হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ভেজাল দুধ তৈরির উপকরণ ২০০ লিটার জেলি জন সম্মুখে ধ্বংসের আদেশ দেন। জব্দকৃত ভেজাল দুধ তৈরির উপকরণ ২০০ লিটার ভেজাল জেলি যার আনুমানিক মূল্য ৩০০০০/= টাকা।

এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ ও কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযুক্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

ছবি ক্যাপশন : ভেজাল দুধ তৈরির উপকরণ জেলি, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভিযুক্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০