শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রথম মাসের বেতন মসজিদে দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি সেলিম রেজা

Download Photocard


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা নিজের প্রথম মাসের সম্পূর্ণ বেতন একটি মসজিদে দান করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার প্রথম মাসের বেতনের ১ লাখ ৪৭ হাজার টাকা উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন ও পরিচালনার জন্য প্রদান করেন।
শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজ আদায় করতে তিনি পাঁচগাছি মধ্যপাড়া মসজিদে যান। নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে বেতনের পুরো অর্থ তুলে দেন তিনি। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তার এই ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ হন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন।
স্থানীয়দের ভাষ্য, কাজিপুরের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। তাদের মতে, এই প্রথম কোনো সংসদ সদস্য নিজের প্রথম মাসের অর্জিত পুরো বেতন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দান করলেন। ফলে এমপি সেলিম রেজার এই মানবিক ও ধর্মীয় উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, সাধারণ মানুষের মধ্যে তার এই দানশীলতা ও ধর্মীয় মূল্যবোধের প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০