শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

প্রশাসনের নির্দেশ অমান্য করে বেলকুচি মেলায় টিকিট বাণিজ্য,চলছে অবৈধ লটারি

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দমেলায় চলছে অবৈধ লটারি ও প্রবেশ টিকিট বিক্রি। এতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, মেলায় প্রবেশের জন্য প্রতিজনকে ২০ টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হচ্ছে। শুধু তাই নয়, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণির দর্শনার্থীদের কাছ থেকে লটারির নামে টাকা সংগ্রহ করা হচ্ছে। আকর্ষণ হিসেবে বিভিন্ন পুরস্কারের প্রচারণা চালানো হলেও এর বৈধ কোনো অনুমোদন নেই।

স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আয়োজকরা। এতে একদিকে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সমাজে জুয়ার প্রবণতা বাড়ছে। অভিভাবকেরা বলেন, “মেলার নামে শিশু-কিশোরদের প্রলুব্ধ করা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

মেলা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা আবু হানিফ বলেন, মেলাটি মূলত বেলকুচি প্রেসক্লাব পেয়েছে। আমরা সেটি নি‌য়ে পরিচালনা করছি।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, বেলকুচি মেলার অনুমোদন রয়েছে। তবে টিকিটের অনুমতি আছে কিনা সেটা আমার জানা নেই। অনুমতি না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, বেলকুচি মেলার প্রবেশ টি‌কেট ও লটারীর কোনো অনুমোদন নেই। এরকম কোনো কার্যক্রম করা হলে প্রবেশ টিকিট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। গরিব ও সাধারণ মানুষ লোভে পড়ে এই লটারিতে অংশ নিচ্ছে এবং অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন। এতে পারিবারিক কলহও বেড়ে যাচ্ছে।

প্রশাসনের নির্দেশনা অমান্য করে অবৈধ লটারি ও টিকিট বাণিজ্যের এই অভিযোগকে ঘিরে বেলকুচি জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০