শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
জামালপুরে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়,পুরস্কার বিতরণী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
শহীদ পরিবার সদস্যসহ এনসিপিকে জামায়াতের সংরক্ষিত নারী আসন উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বগুড়া সফর ঘিরে সিরাজগঞ্জে জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
ত্যাগ,সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক তৃণমূলের আস্থার আলোকবর্তিকা সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জে মসজিদে মাইকিং করে রোগী ডেকে এনে অর্থ আদায়,ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় আজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রথম শ্রেনির ৮১জন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার মুহতামিম মুফতি মাওঃ মোঃ তৌফিকুল ইসলাম খান ও হাফেজ মাও: ফিরোজ আহমেদ এর পরিচালনায় ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো: আব্দুর রহমান মাস্টার সাহেব। ভবিষ্যৎ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো:আবু তোরাব সরকার।
এসময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ শাহরাস্তভী, চেয়ারম্যান বাংলাদেশ নূরানী কুরআন শিক্ষা ফাউন্ডেশন ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সদস্য আলহাজ্ব মাও: নুরুল আমিন,মাওলানা আব্দুল গফুর মোল্লা,নায়েবে আমির সলঙ্গা থানা জামায়াতে ইসলামী। মাওলানা আব্দুর রউফ, সাবেক উপাধক্ষ্য, সাংবাদিক আবু হানিফ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য, মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০