শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বরিশাল বিভাগের শহিদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

Download Photocard

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ‘জুলাই-আগস্ট’র গণআন্দোলনে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর জেলার নিহত (শহিদ) পরিবারের নিকটাত্মীয়দের সাথে মতবিনিময় করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। শোকাহত এসব পরিবারকে আর্থিক অনুদানও দেওয়া  হয়েছে।

আজ শনিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শহিদ পরিবারবর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’র এ অনুষ্ঠানের আয়োজন করে। 

‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল আলম নান্নু, বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, বরিশাল উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হিমেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে বরিশাল বিভাগের(বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা) ৬টি জেলার ৩১টি শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০