শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বকেয়া ভাতা পরিশোধসহ রাজস্বকরনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

এ আই টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৯ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও রাজস্ব করন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৩ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ আই টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে অত্র সংগঠনের সভাপতি আলী আশরাফ এর নেতৃত্বে ৯ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও রাজস্ব করন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, কোষাধক্ষ্য মোঃ মাফিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময়ে বক্তাগণ বলেন, আমরা প্রাণিসম্পদদের অধীনে এ,আই টেকনিশিয়ান প্রকল্প হয়ে প্রাণিসম্পদে কর্মরত কর্মকর্তা কর্মচারীর হয়ে তাদের সার্বিক সহযোগিতায় দীর্ঘ ২৭ বছর যাবৎ করে আসিতেছি। যদিও গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর চাকুরী করার পর বেতনভুক্ত করা হয় কিন্তু অনেকের চাকরির বয়স ২৭ বছর হয়েছে কিন্তু বেতনভুক্ত করা হয় নাই বৈষম্য সৃষ্টি করা হয়েছে। প্রায় সময় আমাদের বেতন নিয়ে বৈষম্য করা হয় অথচ প্রাণিসম্পদে অফিসে কর্মরত কর্মচারীর ন্যায় আমরা কাজ করে থাকি। আমরা মাংস/দুধ উৎপাদন, গবাদি পশুর প্রজনন বৃদ্ধির জন্য নিরলস কাজ করে আসিতেছি যার কারনে উৎপাদন ক্ষমতা অনেক গুনে বৃদ্ধি পেয়েছে অথচ আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০