শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলা অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ সেপ্টেম্বর ২০২৫), বৃহস্পতিবার সকাল ১০টায় বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল মাহমুদ রঞ্জু।
বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার সুপার আবুল হাশেম, সহকারি প্রিন্সিপাল আবু মুসা কারিমুল্লাহ, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, শিক্ষক প্রতিনিধি জাহিদুল ইসলাম, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ফুটবল খেলার পুর্বে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার আলীম শিক্ষার্থীদের ছবক ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় আলীম ও দাখিল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়। ২-০ গোলে দাখিল শ্রেণি বিজয় লাভ করে। বিজয়ী ও রানার্স অ্যাপ’র মাঝে পুরষ্কার বিতর করা হয়।
অপরদিকে প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সহকারি শিক্ষিকা আফরোজা বেগম, অভিভাবক সদস্য আব্দুল মোমিন, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলায় ১০ম শ্রেণি ও ৮ম শ্রেণির মধ্য অনুষ্ঠিত হয়। ২- ০ গোলে ১০শ্রেণি বিজয় লাভ করে। বিজয়ী ও রানার্স অ্যাপ’র মাঝে পুরষ্কার বিতর করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০