শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বাহাড়া দুবাগ প্রাথমিক বিদ্যালয়ে কাটানো পাঁচটি বছর আমার জীরনের অন্যতম শ্রেষ্ট সময়- ব্যারিস্টার নাজির আহমদ

Download Photocard

শ‌হিদুল ইসলাম, সি‌লেট প্রতি‌বেদক:

বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্টানগুলোতে পড়াশুনা করার সৌভাগ্য হলেও বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল আমার শিক্ষার হাতেখড়ি। এই প্রতিষ্টানে পাঁচ পাঁচটি বছর কাটিয়েছি। এই স্কুলে কাটানো সময় ছিল আমার জীরনের অন্যতম শ্রেষ্ট সময়। পাঁচ বছরে এই স্কুল আমার জীবনের ফাউন্ডেশন গড়ে দিয়েছে। জীবনে অনেক সম্মাননা পেয়েছি, পেয়েছি অনেক ক্রেষ্ট। নিজ হাতেও বিভিন্ন অনুষ্ঠানে দিয়েছি অনেক সম্মাননা ও ক্রেষ্ট। কিন্তু খোদ নিজ স্কুল থেকে আজকের সম্মাননা ও ক্রেস্ট পাবার আনন্দ ও স্বাদ সত্যিই আলাদা।

আমি অনেকটা আবেগাপ্লুত। বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক দেয়া সম্বর্ধনার জবাবে বিশিষ্ট লেখক, বৃটেনের প্রতিথযশা আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট, নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার ও “ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন” খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার নাজির আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

উল্লেখ্য, ব্যারিস্টার নাজির আহমদ এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এবং এই স্কুল থেকেই সত্তর দশকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে পৌঁছলে ব্যারিস্টার নাজির আহমদকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়। এরপর প্রধান শিক্ষক করুনা কান্ত দাশের সভাপতিত্বে অনুষ্টিত হয় সম্বর্ধনা সভা। এতে বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী যোগ দেন।

প্রায় অর্ধ ঘন্টাব্যাপী বক্তৃতায় ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। একটু কমিটেড ও ডিটারমিন্ড হলে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে, সেক্রিফাইসিং ও লার্নিং মেন্টালিটি থাকলে তোমরা অবশ্যই ভাল করতে পারবে। নিয়মিত পড়াশুনা, শিক্ষকদের কথা শুনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে যেতে পারে তোমাদেরকে সফলতার শীর্ষে। ছাত্র/ছাত্রীদের উৎসাহ ও উদ্দিপনা দিতে বিভিন্ন উপমার মাধ্যমে তিনি বলেন, নিজের সাফল্যে অন্যরা ও স্বজনরা হিংসা ও ঘৃনা করে শুধু মাত্র নিজের পিতামাতা ও শিক্ষক ছাড়া। ছাত্ররা শিক্ষকদের ছাড়িয়ে গেলেও শিক্ষকরা তাতে গর্ববোধ করেন।

ব্যারিস্টার নাজির আহমদ আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের অত্যন্ত সতর্কতার সাথে এগুতে হবে। পিতামাতা ও শিক্ষকদের কড়া নজর না থাকলে অল্প বয়সের শিক্ষার্থীরা মোবাইলে অতি আসক্তির মাধ্যমে বিপথগামী হতে পারে। অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। তাই লেখাপড়ায়, খেলাধুলা ও অন্যান্য কর্মকান্ডে ভারসাম্য বজায় রাখতে হবে।

পরে প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ পূরো স্কুল ব্যারিস্টার নাজির আহমদকে ঘুরে ঘুরে দেখান ও আপ‍্যায়ন করান। ব্যারিস্টার নাজির আহমদ তাৎক্ষনিকভাবে স্কুলের উন্নয়নে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০