শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম- সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন উল্লাপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আসমাউল

Download Photocard

মো. মোকলেসুর রহমান মামুন :
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম -সাধারণ সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আসমাউল বিন হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের বিএডিসি অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

২৩ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মাসউদুল করিম রানা, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. জুয়েল মিয়া। নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

এর আগে ‘৪র্থ শিল্প বিপ্লবে স্মার্ট ইরিগেশন বাস্তবায়নে বিএডিসির ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন,বিএডিসির সদস্য পরিচালক (সেচ) ও যুগ্ম সচিব মো. ইউসুফ আলী,এবং বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার।

ইঞ্জিনিয়ার মোঃ আসমাউল বিন হোসেন বর্তমানে বিএডিসি সেচ বিভাগ,গাবতলী,বগুড়া-তে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামের সন্তান। তাঁর পিতা আলহাজ্ব মোঃ হোসেন আলী, এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুপরিচিত।

দায়িত্ব পাওয়ার পর ইঞ্জিনিয়ার আসমাউল বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থার কারণে আমি এই পদে নির্বাচিত হয়েছি। সংগঠনের ঐক্য, সদস্যদের পেশাগত উন্নয়ন ও কৃষি খাতের আধুনিকায়নে আমি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, ইঞ্জিনিয়ার আসমাউলের নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০