ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা বিজন কান্তি সরকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক,পৌর ঘুরকা মহাশ্মশান কমিটির সভাপতি,সাবেক ছাত্রনেতা ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস।
এসময় বিজন কান্তি সরকার সৌজন্য সাক্ষাৎ বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানাই।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ -সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,বিএনপি একটি গণমানুষের দল। এ দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য: সাক্ষাৎকালে দলীয় কার্যক্রম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় সাক্ষাৎ শেষে উভয় নেতা ভবিষ্যতে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।






