শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কর্মসূচি সফল করতে হোসেনপুর ১১ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

জেবুন্নেসা ইয়াসমিন,সিরাজগঞ্জ : আজ ররিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ মাঠে হোসেনপুর ১১ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা হয়েছে। আগামি বৃহস্পতিবার ( ২ অক্টোবর) রেলগেট ট্রাকস্ট্যান্ড এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১১,১২,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে যে মতবিনিময় সভা করবেন,সেই মতবিনিময় সভা সফল করতে ১১ নং হোসেনপুর ওয়ার্ড বিএনপির এই সভা অনুষ্ঠিত হয়।
১১ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ মিন্টু সেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ রাশেদ খান লেবু,১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক কাউন্সিলর জয়নাল আবেদন তারা,নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নীপু ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক,জেলা যুবদলের প্রথম সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আব্বাস, শহর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন পরামানিক ও শহর ছাত্রদলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কর্মসূচি সফল করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটি গঠনের বিষয়েও আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০