শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

ফটোকার্ড

ঢাকা : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানো পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ‘বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ 

তিনি জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আমাকে আবারও বলেছেন, ‘আপনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বলবেন যে, তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি যে, আল্লাহতায়ালা যেন এদেশকে, এ দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। দেশ যেন ভালো থাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে ও মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ৬ বছর আটক করে রাখা হয়েছিলো। এই আটক করে রাখার সময়ে তিনি (বেগম জিয়া) অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আমরা বার বার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাঁকে বাইরে যাওয়ার সুযোগ করে দেয়া হোক। কিন্তু  ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের অনুরোধে কর্ণপাত করেননি।’

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেথ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন।  এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আশা করছি, সুচিকিসা শেষে সুস্থ হয়ে তিনি (বেগম খালেদা জিয়া) আবার দেশের মানুষের কাছে ফিরে আাসবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০