শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে কটুক্তি করায় সিরাজগঞ্জে আলেম সমাজের ঘৃণা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়া কর্তৃক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ধর্মবিদ্বেষী বলায় ঘৃণা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলের দিকে পৌর  শহরের বাজার স্টেশন সংলগ্ন পৌর মুক্তমঞ্চ  এলাকায় ধর্মপ্রাণ মুসলিম ও সাধারণ জণগণের পক্ষ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ সিরাজী,

সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ আব্দুল্লাহ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ‘বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সামাদ খান সহ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আলেম সমাজের একাংশ  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কোনো ব্যক্তিকে প্রমাণ ছাড়া কটুক্তি/অকথ্য ভাষায় গালিগালাজ করা শরীয়াহ সম্মত নয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে নিয়ে কুষ্টিয়ার জামায়াতের এমপি মুফতি আমির হামজা যে মন্তব্য (নাস্তিক ও ইসলাম বিদ্বেষী) করেন তার তীব্র নিন্দা জানান। এছাড়া তারা আরো বলেন, নাস্তিক বলতে বোঝায় যারা ধর্মকে বিশ্বাস করে না। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে তাদের বিভিন্ন সময় সাক্ষাতে তাদের এধরনের কখনো মনে হয়নি। বরং মাননীয় মন্ত্রী মহোদয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে সব সময় ইতিবাচক মন্তব্য করেছেন। অথচ কুষ্টিয়ার এমপি এসব না জেনে তাকে নিয়ে কটুক্তি করেছেন যা কোনভাবে গ্রহণযোগ্য নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০