শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন উল্লাপাড়ার কৃতি সন্তান মোস্তফা আলী

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন :
জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিয়েই প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের কৃতি সন্তান মো: মোস্তফা আলী। তার সাফল্যে এলাকা জুড়ে বইছে আনন্দের সুবাতাস। সম্প্রতি প্রকাশিত ৪৫ তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি মেধাতালিকায় ১৪ তম স্থান দখল করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অনার্সের ফলাফল প্রকাশিত হওয়ার আগেই তিনি ৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন এবং প্রথম চেষ্টাতেই তিনি সাফল্যের মুকুট অর্জন করতে সফল হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে সহকারী পরিচালক পদে কর্মরত আছেন।

শিক্ষা জীবনে তিনি ২০০৯ সালে ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি-তে ট্যালেন্টপুলে বৃত্তি, ২০১৫ সালে ঘাটিনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-তে গোল্ডেন এ প্লাস এবং ২০১৭ সালে সরকারি আকবর আলী কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ-৫ অর্জন করেন। তারপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান তিনি সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি ‘এসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্স অব বিজয় একাত্তর হল’- এর সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং Dhaka University Students Association of Ullapara’-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও মোস্তফা আলী শিক্ষা জীবনের বিভিন্ন সময়ে নিজ ডিপার্টমেন্টের শ্রেণি প্রতিনিধি, ঢাবি বন্ধুসভার অনুষ্ঠান বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মোস্তফা আলী সাংবাদিকদের বলেন, এটা আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিলো, অনার্সের ফলাফল বের হওয়ার আগেই আমি ৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলাম। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মা-বাবা, আমার স্কুল জীবনের শিক্ষক, আমার কলেজ জীবনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, তাদের সুন্দর ও গঠনমূলক দিক নির্দেশনায় আজ আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও সরকারি আকবর আলী কলেজের প্রাক্তন শিক্ষক প্রফেসর শামীম হাসান বলেন, মোস্তফা আলী একজন ভালো ছেলে। সে আকবর আলী কলেজের সাবেক শিক্ষার্থী ছিলো। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ সে ৪৫ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছে।আমি তার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও সরকারি আকবর আলী কলেজের প্রাক্তন শিক্ষক ড. মো.জাহিদুল ইসলাম বলেন,মোস্তফা আলী আমার খুব প্রিয় ছাত্র। আমি যখন সরকারী আকবর আলী কলেজে শিক্ষকতা করি সে তখন আমার ছাত্র ছিলো।মোস্তফা এইচএসসি পরীক্ষায় পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখতো এবং বিভিন্ন সময়ে আমার দিক-নির্দেশনা নিতো। মোস্তফা আলীর সফলতায় আমি গর্ব বোধ করছি এবং আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় মোট ১৮০৭জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মোস্তফা আলী প্রশাসন ক্যাডারে স্থান করে নিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০