শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচি থানার গোল ঘরের জন্য চেয়ার উপহার দিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত তালুকদার

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণ আইন সহায়তাকারী অফিসারের সাথে পরামর্শ বা আইন বিষয়ক বিভিন্ন সহায়তা ও বিভিন্ন সমস্যা স্থানীয়ভাবে মীমাংসার জন্য থানা চত্বরে আসেন সেবা প্রার্থীরা,অনেক সময় ঝড় বৃষ্টি বা অত্যাধিক তাপমাত্রার বিপাকে পড়ে যায় সেবা প্রার্থী ও জনগণ।

সেবা প্রার্থীদের বসার ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য থানা চত্বরে একটি গোল ঘর নির্মাণ করেন বেলকুচি উপজেলা  প্রশাসন। জুলাই ছাত্র জনতার আন্দোলে থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য রাখা সব চেয়ার  আসবাবপত্র ভাংচুর করেন আন্দোলন কারীরা।থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণের বসার চেয়ার স্বল্পতা থাকায় (২৮ জুলাই সোমবার) বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার বেলকুচি থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য কিছু সংখ্যক চেয়ার প্রদান করেন।

থানায় আগত সেবা প্রার্থীর একাধিক ব্যক্তি জানান- সাংবাদিক, পুলিশ জনগণের জন্য কাজ করে থাকেন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কেরামত আলী তালুকদার সেবা প্রার্থীর সম্মান প্রদর্শনের পাশাপাশি থানায় গোল ঘরের একটি সুন্দর পরিবেশে বসার চেয়ারের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ  মানবিক কাজ।এই মানবিক কাজে আমাদের সকলের এগিয়ে আসা দরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০