শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এনসিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ জুন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হান্নান মাসুদ বলেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন মানচিত্র আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল – সেটা আপনারা চিবিয়ে খেয়েছেন,সেই পতাকাকে নোংরা করেছেন। আজকে অনেক বড় দলের নেতারা বলেন ,অমুক দলকে মুতে দিলে ভেসে যাবে
কিন্তু ১৬ বছর কি করছেন , যদি পারতেন তাহলে আমাদের ২০০০ ছাত্র ভাইদের জীবন দিতে হতো না। আর আমরা এই মঞ্চে এসে ভাষণ দিতাম না। আপনারা পারেন নি বিধায় আমরা এখানে ভাষণ দিতে এসেছি।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন করায়ত্ব করে রাখা হয়েছে। আরও একবার জোর যার মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন এখনই যদি রুখে না দাড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে। ২১ জুন ২০২৫ শনিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয় ।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ন-সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন -বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন,জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মুসা হাশেমী, জাতীয় যুবশক্তির সংঠগক ইসমাইল হোসেন সিরাজী প্রমখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০