সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা দিপুর যোগ্য মূল্যায়নের প্রত্যাশা
সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জনে মাঠে চেয়ারম্যান প্রার্থী দুলাল
রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
রানীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

বেলকুচিতে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বুধবার দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলা সচেতন নারী সমাজের ব্যানারে এ ঝাড়ু মিছিলটি অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের কর্মজীবী নারী সম্পর্কে পতিতা ও অশ্লীল মন্তব্য করার এ ঝাড়ু মিছিল বের করে বেলকুচি উপজেলা সচেতন নারী সমাজ ও কর্মজীবী নারী সমাজের নারীরা।

মিছিলে নারীরা ডাঃ শফিকুর রহমানের এসব মন্তব্যর প্রতিবাদ জানান। মিছিলে নারীরা ডাঃ শফিকুর রহমানের এ অশ্লীল মন্তব্য করার কারণে তাঁকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন । এসময় মিছিলে অংশগ্রহণ কারী নারীরা তাদের স্লোগানে বলেন,
জামায়াত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়।
শফিক হল রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়।
ছিঃ ছিঃ শফিক তুই বড় মুনাফিক।
মিছিলটি বেলকুচি নারী সমাজ ও কর্মজীবী নারীদের ব্যানারে হলেও মিছিলে বিএনপির মহিলা নেত্রীদের দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সেক্রেটারি মোছাঃ নাসরিন আক্তার,বেলকুচি উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক,মোছাঃ সাথী খাতুন, ০২ নং রাজাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোছাঃ রুখসানা আক্তার। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় নিয়োজিত নারীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণ কারী নারীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি

মিছিলটি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলায় এসে শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০